অনলাইনে আওয়ামী লীগের সমর্থক নিবন্ধন শুরু

আপডেট : ১২ জানুয়ারি ২০১৬, ১১:২৯

অনলাইনে আবেদন করে সমর্থক হওয়া যাবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের। সোমবার দলটির অফিসিয়াল ফেসবুক পেজে আওয়ামী লীগের সমর্থক হওয়ার আহ্বান জানিয়ে একটি ওয়েব লিংক শেয়ার করা হয়েছে।

এতে ক্লিক করলে একটি ফরম ওপেন হবে। ফরমে যে কোন বাংলাদেশি নাগরিক তার নাম, লিঙ্গ, জন্ম তারিখ, মোবাইল নম্বর, ই-মেইল জেলা এবং নির্বাচনী এলাকার নাম দিয়ে আওয়ামী লীগের সমর্থক হতে পারবেন।

আগ্রহীরা www.albd.org/index.php/en/connect/join-us ঠিকানায় গিয়ে আবেদন করতে পারেন।