সেলফি তুলে স্মার্টফোন জিতুন

আপডেট : ১২ জানুয়ারি ২০১৬, ১১:৩৮
 
বাণিজ্যমেলায় সেলফি তুলে এসিআই স্টাইলাস ব্র্যান্ডের স্মার্টফোন জেতার সুযোগ দিচ্ছে এসিআই। সেলফিপ্রেমী গ্রাহকদের নজর কাড়তে এই অফার দিচ্ছে পুঁজি বাজারের তালিকাভুক্ত কোম্পানিটি।
 
এই অফারে স্মার্টফোন পেতে হলে আগ্রহীদের বাণিজ্যমেলায় এসিআই প্যাভিলিয়নে যেতে হবে। এরপর সেখান থেকে সেলফি তুলে ফেসবুকে এসিআই ফান জংশন ফ্যান পেজে পোস্ট করতে হবে। নির্দিষ্ট সপ্তাহে যে তিনজনের সেলফিতে বেশি লাইক, কমেন্টস ও শেয়ার হবে তাদের প্রত্যেককে একটি করে এসিআই স্টাইলাস ব্র্যান্ডের স্মার্টফোন উপহার দেয়া হবে।
 
এ ব্যাপারে এসিআইয়ের সহকারী জেনারেল ম্যানেজার মুকির উদ্দিন আহমেদ দিপু জানান,মেলা উপলক্ষে তাদের পণ্যে বিশেষ ছাড় চলছে। এরই অংশ হিসেবে সেলফি তুলে এসিআই স্টাইলাস ব্র্যান্ডের আকর্ষণীয় স্মার্টফোন জেতার সুযোগ দেয়া হচ্ছে।