চ্যানেল আই এর পর্দায় ‘যাদুর নাম ফ্লোরা’

আপডেট : ১২ জানুয়ারি ২০১৬, ১৩:৩৮

মোশারফ করীম ও জ্যোতিকা জ্যোতির অভিনীত নাটক ‘যাদুর নাম ফ্লোরা’, চ্যানেল আই এ প্রচারিত হবে আজ মঙ্গলবার বিকেল ৫টা ৩০ মিনিটে।

 

নাটকটি রচনা করেছেন স্বাধীন শাহ্। পরিচালনায় ছিলেন বর্ণনার্থ। অভিনয় করেছেন মোশারফ করীম, জ্যোতিকা জ্যোতি, নয়ন, মকুল সিরাজ।
IMG0
নাটকটি সম্পর্কে জ্যোতিকা জ্যোতি বলেন, 'আমার নাম ফ্লোরা, নাটকের নাম 'যাদুর নাম ফ্লোরা'। তাহলে কি আমিই যাদু, নাকি যাদুটাই ফ্লোরা। নাকি এর মাঝে অন্য কিছুও আছে! নামেও প্যাচ, প্রেমেও প্যাচ! এই প্যাচ খুলবে আজ (মঙ্গলবার) বিকেল ৫ টা ৩০মিনিটে চ্যনেল আইয়ের পর্দায়। দেখার আমন্ত্রণ থাকল সবার।'