স্টারডাস্ট অ্যাওয়ার্ডে নানা চমক ছিলো দর্শকদের জন্য। তবে অমিতাভ বচ্চনের প্রাক্তন প্রেমিকা রেখাকে মা ডেকে সবচেয়ে বড় চমকটা দিয়েছেন ঐশ্বরিয়া রায় বচ্চন। সূত্র- ফার্স্টপোস্ট।
১০ জানুয়ারির ওই অনুষ্ঠানে রেখার হাত থেকে পুরস্কার নিতে গিয়ে তাকে মা বলে সম্বোধন করেন ঐশ্বরিয়া। এতে আশ্চর্য হন দর্শকরা।
সঞ্জয় গুপ্তার ‘জাজবা’ ছবিতে ভালো অভিনয়ের সূত্রে একটি পুরস্কারে জন্য মনোনীত হন অ্যাশ। নাম ঘোষণা করা হলে এই পুরস্কার নিতে মঞ্চে উঠেন তিনি। তারপর রেখার হাত থেকে পুরস্কার গ্রহণ করার সময় বলেন, মায়ের হাত থেকে পুরস্কারটি পেয়ে ভালো লাগছে খুব।
এতে প্রতি উত্তরে রেখা বলেন, দোয়া করি, প্রতি বছরই যেনো আমার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন আপনি।
এর আগে একই অনুষ্ঠানে রেখা এবং জয়া বচ্চন পরস্পরকে আলিঙ্গন করেন।
