বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রেমিকের মুখ এসিডে ঝলসে দিল প্রেমিকা

আপডেট : ১২ জানুয়ারি ২০১৬, ১৮:২৮
দীর্ঘদিনের প্রেমের সর্ম্পকের পর বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রেমিকের মুখ এসিডে ঝলসে দিয়েছে প্রেমিকা। গত রবিবার রাতে ভারতের উত্তরপ্রদেশের বিজনোর এলাকায় এ ঘটনা ঘটে বলে মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়।
 
প্রতিবেদনে বলা হয়, গত রবিবার ছিল ওই তরুণীর জন্মদিন। এ উপলক্ষে তার প্রেমিক সুরজকে বাসায় নিমন্ত্রণ করেন। জন্মদিন পালনের এক পর্যায়ে ওই তরুণী সুরজকে বিয়ের প্রস্তাব দেন। সুরজ বিয়ে করার জন্য ওই তরুণীর কাছে সময় চান। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওই তরুণী সুরজের মুখে এসিড ছুড়ে মারে। সুরজের শরীরের ২০ ভাগ পুড়ে গেছে।  তার মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে।
 
এ ব্যাপারে সুরজ বলেন, ‘আমি হিন্দু আর মেয়েটি মুসলমান। ধর্ম ভিন্ন হওয়ায় দুই পরিবার থেকে আমাদের সর্ম্পকের বিষয়টি মেনে নেয়নি। তার পরেও আমি তাকে বিয়ে করার জন্য তার কাছে সময় চেয়েছিলাম। তার আগেই সে আমার মুখমণ্ডল ঝলসে দিল।’
 
জানা গেছে সুরজ কুমার ওই মেয়েটির সঙ্গে বিজনোর ডিগ্রি কলেজে পড়াশোনা করতেন। সুরজ বি.কম এবং মেয়েটি বিএ পড়তেন। দেড় বছর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ধর্ম ভিন্ন হওয়ায় তাদের বাড়িতে সমস্যা শুরু হয়।
 
সার্কেল অফিসার রামানন্দ কুশ্ম বলেন,  ‘এটা প্রেম-সংক্রান্ত বিষয়। পুলিশ সুরজের বাবা মহেন্দ্র সিংয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই তরুণীর নামে একটি মামলা হয়েছে।পুলিশ বিষয়টি তদন্ত করছে।