দীর্ঘদিন ধরে দেশের প্রবৃদ্ধি ৬ শতাংশের উপরে, যা খুব কম দেশেরই রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'অচিরেই প্রবৃদ্ধি ৭ শতাংশ ছাড়িয়ে যাবে। বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোলমডেল।'
টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, 'সারাদেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়া হচ্ছে। যার মধ্যে ১৬টির কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে।’ তিনি বলেন, ‘২০২১ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌছাবো।'
(বিস্তারিত আসছে...)
