মিডিয়া স্বাধীনভাবে সরকারের সমালোচনা করতে পারছে: প্রধানমন্ত্রী

আপডেট : ১২ জানুয়ারি ২০১৬, ২১:৪৪
 
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে গণমাধ্যম বাকরুদ্ধ ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের মিডিয়া এখন সম্পূর্ণ স্বাধীন। গণমাধ্যম স্বাধীনভাবে সরকারের সমালোচনা করতে পারছে।’
 

টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন।