চার বছরে পদার্পণ করলো দেশের প্রথম আইটি ব্র্যান্ডশপ কম্পিউটার সোর্স।
রাজধানীর ধানমন্ডিতে দেশি ব্র্যান্ডের সিএসএম পিসিসহ প্রায় অর্ধশত আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রযুক্তি পণ্য নিয়ে ২০১৩ সালের ৯ জানুয়ারি যাত্রা শুরু করে এই ব্র্যান্ডশপটি।
ধানমনন্ডি ২৭ নম্বর মোড়ে সাড়ে ৭ হাজার বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত এই শপটিতে রয়েছে অ্যাপল, ফুজিৎসু, ডেল, এইচপি, মাইক্রোসফট, মাইক্রোল্যাব, ইন্টেল, সিসকো, ট্রেন্ডমাইক্রো, লজিটেক, ইপসন, লেক্সমার্ক, রেজার, প্রোলিংক, অ্যান্টেক, ডব্লিডি ব্র্যান্ডের আইটি পণ্য। রয়েছে ল্যাপটপ, ডেস্কটপ থেকে শুরু করে ব্র্যান্ডভিত্তিক প্রিন্টার, হোমথিয়েটার, হেডফোন, রাউটার মাদারবোর্ড এবং গ্রাফিক্সকার্ডের মতো কম্পিউটারের খুুঁটিনাটি যন্ত্রাংশ। রয়েছে এক্সপেরিয়েন্স জোন।
এই ব্র্যান্ড শপটির সাথেই রয়েছে অ্যাপলের অথরাইজড রিটেইল শপ। সাড়ে ৭০০ বর্গফুট প্রশস্ত কর্নারে ম্যাকবুক থেকে শুরু করে রয়েছে সর্বশেষ মডেলের আইফোনও। কেবল অভিজাত নয়; মনোরময় পরিবেশে পরিবারের সদস্যদের নিয়ে নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তদের জন্যও এই শপটিতে রয়েছে সাধ্যের মধ্যে সেরা প্রযুক্তি পণ্য কিনে নেয়ার সুযোগ। নগদ টাকার পাশাপাশি ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারের সুবিধা।
