জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের টাইটেল স্বত্ব পেয়েছে ওয়ালটন। মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিসিবির কাছ থেকে টাইটেল স্বত্ব পাওয়া এক্সিয়মের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান বিন ফারুক জানান, সিরিজের নাম হবে 'ওয়ালটন টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে ২০১৬ পাওয়ার্ড বাই মার্সেল'।
বাংলাদেশ সফরে চারটি টি-টোয়েন্টি খেলবে এল্টন চিগুম্বুরার জিম্বাবুয়ে। সিরিজের সব ম্যাচ হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। ম্যাচ চারটি হবে ১৫, ১৭, ২০ ও ২২ জানুয়ারি। বিডি নিউজ।
