ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই জনের মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছে কুয়েতে। তাদের বিরুদ্ধে দেশের ভেতরে নাশকতার পরিকল্পনা করারও অভিযোগ তোলা হয়েছে।
মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তদের মধ্যে একজন ইরানি নাগরিক। এই ইরানি ছাড়াও আরো ২৫ জনেকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। এদের একজনকে যাবজ্জীবন, ১৯ জনকে পাঁচ থেকে ১৫ বছরের কারাদণ্ড, তিন জনকে খালাস এবং একজনকে জরিমানা করা হয়। এরা সকলেই শিয়া সম্প্রদায়ের।
তারা ইরান সমর্থিত লেবানিজ শিয়া জঙ্গি গ্রুপ হিজবুল্লাহর পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগেও অভিযুক্ত হন।
শিয়া নেতা নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করা নিয়ে ইরান ও রিয়াদের মধ্যে তীব্র কূটনৈতিক টানাপড়েনের মধ্যেই এ রায় দেয়া হল। তেহরানে সৌদি দূতাবাসে আগুন দেয়ার ঘটনা পরবর্তী উত্তেজনায় বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সুদানের মতো কুয়েতও সরাসরি সৌদি আরবের পক্ষ নেয়। সূত্র: এএফপি
