সার্কভূক্ত দেশসমূহের ষষ্ঠ সাউথ এশিয়ান কনফারেন্স অন স্যানিটেশন সম্মেলনে আগত বিভিন্ন দেশের মন্ত্রী ও সার্কের মহাসচিব মঙ্গলবার ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছেন।
এর আগে তারা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং বঙ্গবন্ধুর বর্ণিল রাজনৈতিক জীবন সম্পর্কে অবহিত হন। এছাড়া তারা পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন।
পরিদর্শনকারী মন্ত্রীরা হলেন- ভারতের পরিবেশ উন্নয়ন, পানি ও পয়ঃনিষ্কাশনমন্ত্রী বীরেন্দ্রর সিং, শ্রীলংকার শহর পরিকল্পনা ও পানি সরবরাহমন্ত্রী রউফ হাকিম, ভূটানের স্বাস্থ্যমন্ত্রী ড. পান্ডপ সেরিং, আফগানিস্তানের পল্লী উন্নয়নমন্ত্রী আতিকউল্লাহ খোয়াসী, নেপালের পানি সরবরাহমন্ত্রী প্রেম বাহাদুর সিং ও সার্ক দেশসমূহের মহাসচিব অর্জুন বাহাদুর থাপা।
