রোমানিয়ান বান্ধবীকে গাড়ি উপহার দিলেন সালমান

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৬, ০২:০৯
সালমানের সময়টা এখন ভালোই যাচ্ছে। কিছুদিন আগে মামলার দৌড় থেকে মুক্তি পেয়ে এখন ব্যক্তিগত জীবনের মনোনিবেশ করেছেন সালমান। সম্প্রতি তার জন্মদিনে ঘোষণা দিলেন বিয়ের। রোমানিয়ান সুন্দরী লুলিয়ার সাথে জীবনের নতুন অধ্যায়টা শুরু করতে চান সালমান।
 

আর তাই লুলিয়াকে এবার একটি দামি গাড়ি উপহার দিয়েছেন দাবাং খান। সালমানের ৫০তম জন্মদিনের পার্টিতে ছিলেন লুলিয়া। এরপর থেকে ফটো সাংবাদিকরা পিছু নিয়েছেন এই বিদেশিনির। লুলিয়া এতোদিন অটোতে করে আসতেন সালমান খানের বাসায়। সেটিও জানতেন সাংবাদিকরা। সেই খবর গিয়ে সালমানের কাছে পৌঁছাতেই বান্ধবীকে নতুন গাড়ি কিনে দেন তিনি।