বে ওয়াচে থাকবেন প্রিয়াঙ্কা!

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৬, ১০:১৬
মার্কিন যুক্তরাষ্ট্রের টিভি মাতিয়েছেন কোয়ান্টিকো সিরিয়াল দিয়ে। এবার প্রিয়াঙ্কা চোপড়া হলিউড মাতানোর প্রস্তুতি নিচ্ছেন, বে ওয়াচ সিনেমায় দ্য রক বলে খ্যাত ডোয়াইন জনসনের বিপরীতে তার অভিষেক হতে পারে।
 
কোয়ান্টিকো সিরিজে অভিনয় করে ইতোমধ্যে পিপলস চয়েসে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। বে ওয়াচ ৯০ এর দশকের জনপ্রিয় একটি টিভি সিরিজ ছিল। সেথ গর্ডনের পরিচালনায় এটি বড় পর্দায় আসছে। হলিউড রিপোর্টার ও পপ সুগার জানিয়েছে, ডোয়াইন জনসন ও জ্যাক এফরনের সঙ্গে এই সিনেমায় অভিনয় করবেন প্রিয়াঙ্কা। পপ সুগার জানিয়েছে, এই সিনেমায় খলনায়িকার চরিত্রে অভিনয় করবেন প্রিয়াঙ্কা। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।