পাকিস্তানের কোয়েটায় একটি বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। বুধবার কোয়েটা স্যাটেলাইট শহরের একটি পোলিও টিকাদান কেন্দ্রের কাছে এই বিস্ফোরণ হয় বলে জানিয়েছে উদ্ধার কাজে নিয়োজিত সূত্র।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, হাতহতের বেশিরভাগ নিরাপত্তা কর্মকর্তা। তাদের সিভিল হসপিটাল কোয়েটাতে স্থানান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, প্রচণ্ড বিস্ফোরণের পর তারা সেখানে গুলি শব্দ শুনতে পেয়েছেন।
বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মীর সরফরাজ বুগতি গণমাধ্যমকে বলেছেন, এটা একটি আত্মঘাতী হামলা।
বিস্ফোরণের পরপরই পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটানস্থলে পৌঁছেছেন। নিরাপত্তা বাহিনী ঐ এলাকা ঘিরে রেখেছে।
