সাহিত্যে কিংবা সিনেমায় প্রায়ই বলা হয় মৃত্যুতেই ভালোবাসার শেষ হয় না, ভালোবাসা অনন্ত। এই অতি প্রচলিত সংলাপের এক বাস্তব নজির স্থাপন করলেন এক থাই নারী প্রেমিকের শেষকৃত্যের অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে বিয়ে করে।
থাইল্যান্ডের চাচোএংসো প্রদেশের নান থিফারাট নামের এই নারী এই অভিনব বিবাহর আয়োজনের পরে নিজের সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে পোস্ট করেন। তার দীর্ঘদিনের প্রেমিক ফিয়াটের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু সবাইকে শোকে হতবিহ্বল করে দিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মারা যাওয়ার আগে কোনো অসুস্থতার চিহ্ন ছিল না তার মধ্যে। নিজের প্রেমিককে হারিয়ে শোকবিহ্বল থিফারাট শেষকৃত্যের অনুষ্ঠানেই তার প্রেমিককে আনুষ্ঠানিক ভাবে বিয়ে করেন।
IMG0
সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে পোস্টে বলেন, আমি আমাদের বিয়ের স্বপ্ন দেখেছিলাম, দেখেছিলাম আমরা দুইজন হাত ধরে দাড়িয়ে আছি। আমি তোমাকে ভালোবাসি ফিয়াট। জেনে রাখো আমাদের স্বপ্ন সত্যি হয়েছে। সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে এই বিয়ের খবর আলোড়ন সৃষ্টি করেছে। ডেইলি মেইল।
