কনফিগারেশনের তুলনায় দামে সাশ্রয়ী লেনোভো ফোন বাজারে

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৬, ১১:২৩
দক্ষিণ এশিয়ার বাজারে আরেকটি সাশ্রয়ী স্মার্টফোন আনতে যাচ্ছে লেনোভো। ‘এ৭০০০ টার্বো’ নামের এই ফোন শুরুতে ভারতের বাজারে ছাড়া হবে। ইতোমধ্যে ডিভাইসটির অগ্রিম ক্রয়াদেশ নেয়া হচ্ছে। সূত্র- টাইমস অব ইন্ডিয়া।
 
চাহিদা বাড়ায় কিছু দিন পর পর নতুন নতুন স্মার্টফোন আনছে লেনোভো। এরই ধারাবাহিকতা এবার আনা হয়েছে এ৭০০০ টার্বো।
 
ভারতের বাজারে স্মার্টফোনটি ১০ হাজার ৯৯৯ রুপিতে পাওয়া যাবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ৯৫০ টাকা।
 
স্মার্টফোনটিতে ১০৮০*১৯২০ পিক্সেল রেজ্যুলেশনের ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে রয়েছে। এতে প্রসেসর হিসেবে অক্টা-কোর মিডিয়াটেক এমটি৬৭৫২ রয়েছে।
 
২ গিগাবাইট (জিবি) র‍্যামের ডিভাইসটিতে ১৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ সুবিধা পাওয়া যাবে, যা মাইক্রোএসডি কার্ড দিয়ে ৩২ জিবি বাড়ানো যাবে। অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ অপারেটিং সিস্টেম নির্ভর এই ফোনে ১৩ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
 
ভালো ব্যাটারি ব্যাকআপ সুবিধার জন্য এতে ২৯০০ এমএএইচ ব্যাটারি জুড়ে দেয়া হয়েছে। ডিভাইসটি ফোরজি এলটিই, ওয়াই-ফাই৮০২.১১ বি/জি/এন, জিপিএস/এ-জিপিএস, ব্লুটুথ, মাইক্রো-ইউএসবি সমর্থন করবে।
 
সম্প্রতি 'ভাইব কে৪ নোট' নামের একটি ডিভাইস এনেছে চীনভিত্তিক প্রতিষ্ঠানটি।