মুদ্রানীতি ঘোষণা বৃহস্পতিবার

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৬, ১৫:১৬
 
২০১৫-১৬ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন ২০১৬) মুদ্রানীতি ঘোষণা করা হবে বৃহস্পতিবার। বুধবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান ব্যাংকের প্রধান ভবনের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এই মুদ্রানীতি ঘোষণা করবেন।-বাসস।