ইউটিউবে মুক্তি পেয়েছে জেমসের 'বিধাতা'

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৬, ১৫:২৩
নতুন বছরে ভক্তদের জন্য উপহার নিয়ে হাজির হলেন জেমস। ইতি মধ্যেই শফিক তুহিনের কথা-সুর ও রাফির সঙ্গিতায়োজনে 'বিধাতা' শিরোনামের গানটি অডিও আকারে মুক্তি পেয়েছে ইউটিউবে।
 
'সুইট হার্ট' শিরোনামের চলচ্চিত্রের জন্য গাওয়া হলেও জেমস তার ভক্তদের উপহার হিসেবে গানটি মুক্তি দিয়েছেন ইউটিউবে। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রিয়াজ, বিদ্যা সিনহা মীম, বাপ্পি সহ আরও অনেকে। সব কিছু ঠিক থাকলে আগামী ১২ ফেব্রুয়ারি চলচ্চিত্রটি মুক্তি পেতে পারে।