আইনজীবীদের রিভিউ করতে বললেন সাঈদী

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৬, ১৬:০৩
 
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দায়ে আমৃত্যু কারাদন্ডাশের বিরুদ্ধে আইনজীবীদের রিভিউ করতে বলেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী। বুধবার আইনজীবীর তার সঙ্গে দেখা করলে তিনি এই কথা জানান।
 
এর আগে দুপুরে গাজীপুরের কাশিমপুর কারাগারে সাঈদীর সঙ্গে দেখা করেন তার চার আইনজীবী। তারা হলেন-সাইফুর রহমান, তাজুল ইসলাম, মতিউর রহমান আকন্দ ও ইউসুফ আলী।
 
কারাগার থেকে বেরিয়ে আইনজীবী সাইফুর রহমান জানান, দেলাওয়ার হোসেন সাঈদী বলেছে, যেসব অভিযোগে তাকে শাস্তি দেয়া হয়েছে, সেগুলোর সঙ্গে তিনি জড়িত ছিলেন না। তিনি এসব বিষয়ে কিছু জানেনও না। সবকিছু আল্লাহর ওপর ছেড়ে দিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।