ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার দায়ে গ্রেফতার হয়েছেন পলক

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৬, ১৮:৩৫
ভারতীয় চ্যানেল ‘কালারস’য়ের জনপ্রিয় রিয়েলিটি শো ‘কমেডি নাইটস উইথ কপিল’। আর অভিনেতা  কিকু শারদও এই অনুষ্ঠানটির মধ্য দিয়ে 'পলক' নামে ব্যাপক খ্যাতি পেয়েছেন। এ পর্যন্ত পলক প্রায় অনেক জনপ্রিয় তারকার কথা-বার্তা নকল করে দর্শক হাসিয়েছেন। কিন্তু সম্প্রতি তিনি বিপাকে পরে যান ধর্মীয় গুরু গুরমিত রাম রহিম সিং-কে নকল করে।শুধু তাই নয় এই অভিযোগে গ্রেফতারও হয়েছেন তিনি।
 
ইংরেজি নতুন বছরের বিশেষ অনুষ্ঠানের বিশেষ পর্বে এই ধর্মীয় গুরু গুরমিত রাম রহিম সিংয়ের মতো করে সেজে মঞ্চে অভিনয় করেন কিকু। আর তাতেই বিপাকে পরে যান তিনি। এবিষয়ে গুরমিত রাম রহিম সিংয়ের অনুসারীরা কিকুর নামে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, কিকু তার অভিনয়ের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। আর তিনি গুরমিত রাম রহিম সিংয়ের অনুকরণ করে কিকু তাকেও ছোট করেছেন। থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ১৪ দিনের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে এই অভিনেতাকে।
 
তবে কিকু তার ভুল বুঝতে পেরে সামাজিক যোগাযোগের মাধ্যম গুলোতে ক্ষমা চেয়েছেন। সেই সাথে গুরমিত রাম রহিম সিং ও তার সকল অনুসারীদের কাছেও ক্ষমা চেয়েছেন তিনি।