দীর্ঘ বিরতির পর দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী তানভীর শাহীন আবারো ফিরছেন গানে। এস ডি সাগরের সুর ও সঙ্গীত আয়োজনে তানভীর শাহীনের কণ্ঠে 'ও সখী' শিরোনামের গানটির সঙ্গীত পরিচালক মুশফিক লিটু।
এ বিষয়ে তানভীর শাহীন ইত্তেফাককে বলেন, প্রায় দুই বছর পর আমি আবারো গানে ফিরলাম। তবে শ্রোতাদের জন্য খুব ভাল কিছু নিয়ে ফিরতে পেরেছি বলে খুব ভাল লাগছে।আমি আমার নতুন 'গল্প কথা' শিরোনামের মিউজিক ভিডিওটি নিয়ে খুবই আশাবাদী। আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবসে জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে রিলিজ হবে এটি।'
এছাড়াও সিডি চয়েজের ব্যানারে মাহমুদ জুয়েল লেখা ও সুরে 'আমায় ছেড়ে একা' শিরোনামের মিউজিক ভিডিওর কাজও করে যাচ্ছেন তিনি। এই মিউজিক ভিডিওটি প্রসঙ্গে তিনি বলেন, আমি চাই আমার এই মিউজিক ভিডিওটি দেশের গতানুগতিক মিউজিক ভিডিওটি থেকে কিছুটা আদালা হোক। আর তাই আমি অনেক ভেবে- চিন্তে কাজ করছি। আর সব কিছু ঠিক থাকলে আমার ইচ্ছে আছে আগামী পহেলা বৈশাখে মিউজিক ভিডিওটি রিলিজ দেওয়ার।
