১২ বছরের মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সর্বনিম্ন হয়েছে। ২০০৪ সালের এপ্রিলের পর ব্রেন্ট ক্রুড তেল প্রতি ব্যারেল ৩০ ডলারের কমে বিক্রি হচ্ছে।
বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মাসে তেলের দাম ৭০ শতাংশ কমেছে।
এর আগে রাশিয়ার প্রধানমন্ত্রী ডিমিট্রি মেডভেডেভ সতর্ক করে দিয়ে বলেছেন, তেলের দামের পতনের কারণে দেশের ২০১৬ সালের বাজেটে সংশোধন আনতে হতে পারে।
রাশিয়ার সরকারের রাজস্বের অর্ধেকই আসে তেল ও গ্যাস থেকে প্রাপ্ত কর থেকে।
২০১৬ সালে প্রতিব্যারেল তেলের দাম ৫০ ডলার ধরে রাশিয়া তাদের বাজেট তৈরি করেছিল।
