মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া শহরের শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বর ও আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নি সংযোগের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া সম্মিলিত সাংস্কুতিক জোটের উদ্যোগে বৃহস্পতিবার মিছিল ও সমাবেশ হয়েছে।
মিছিলটি শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাব প্রাঙ্গনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আবদুন নূরের সভাপতিত্বে অন্যান্যেরে মধ্যে বক্তৃতা করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুনুর রশীদ, কবি জয়দুল হোসেন, তাজ মোহাম্মদ ইয়াছিন, মনজুরুল আলম, ডা. অরুনাভ পোদ্দার, পিযুষ কান্তি আচার্য কাজী মাসুদ আহমেদ, সাজিদুল ইসলাম প্রমুখ।
সমাবেশে সাংষ্কৃতিক প্রতিষ্ঠানগুলোতে পরিকল্পিত হামলার জন্য মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে দায়ী করে জড়িত ব্যাক্তিদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের দাবি জানানো হয়।
