‘শিক্ষকদের দাবি পূরণ হবে শিগগিরই’

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৬, ১৫:৩৮
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের যৌক্তিক দাবি পূরণ হবে শিগগিরই। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবি বাস্তবায়নের জন্য শিক্ষা সচিবকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি এ নিয়ে কাজ করছেন। 
 
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) আয়োজিত সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস অ্যানহেন্সমেন্ট প্রজেক্ট (সেকায়েপ) আয়োজিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষকদের অরিয়েন্টেশনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। তবে ক্লাস বন্ধের ব্যাপারে প্রশ্নে তিনি কোনো মন্তব্য না করে বিষয়টি এড়িয়ে যান। বৃহস্পতিবার সকালে রাজধানীর এলজিইডি ভবনে দিনব্যাপী এ অরিয়েন্টেশনের আয়োজন করা হয়েছে।
 
মন্ত্রী বলেন, শিক্ষকদের দাবি বাস্তবায়নের জন্য গত পড়শু শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক করেছি। অনেকে হয়ত বলেন, একবার বৈঠক হওয়ার পরে আর কেন বৈঠক হচ্ছে না। আসলে কাজ হচ্ছে।