প্রিয়াংকাকে নিয়ে গর্বের শেষ নেই পরিনীতির

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৬, ১৬:০৮

প্রিয়াংকা চোপড়াকে নিয়ে বোন পরিনীতি চোপড়ার গর্বের শেষ নেই। আর শেষ হবেই বা কেন! বলিউড-হলিউড সব খানে যার এতো সাফল্য তাকে নিয়ে তো যে কেউ গর্ব অনুভব করতেই পারে। বোন হলে তো বুক ফুলিয়ে বলা যেতেই পারে, ‘তার তুলনা নেই, তার তুলনা সেই।’ পরিনীতিও সে কথাই বলছেন।

‘কোয়ান্টিকো’তে প্রিয়াংকার অনবদ্য অভিনয় ও সাফল্য নিয়ে আলোচনা এখনো থামেনি। এরই মধ্যে শোনা যাচ্ছে, ৩৩ বছর বয়সী এই বলিউড অভিনেত্রীকে ডোয়াইন জনসন ও জ্যাক এফরনের ‘বেওয়াচ’ –এ দেখা যেতে পারে।

এই বাস্তবতায় পরিনীতি বলছেন, পরিবারের আর সবার চেয়ে এক কদম এগিয়ে থাকে সে। সে একা একা বাইরে যেত, এটা-সেটা করতো, আমরা সেসব শুনে আনন্দ পেতাম। এমনকি, এখনো সে এমন কিছু করে, যা করার স্বপ্ন দেখি আমরা, বিশেষ করে, আমি।

পরিনীতি আরও জানান, সে কোয়ান্টিকো’তে অভিনয়ের জন্য আমেরিকা গেলো। যেতে না যেতেই পিপলস চয়েজ পুরস্কার! এবার বেওয়াচ’ –এ অভিনয় করতে যাচ্ছে। আমি চিন্তাই করতে পারি না যে, তার মতো এমন সব কাজ পরিবারের আর কেউ করতে পারবে।

'বেওয়াচ' প্যারামাউন্টের বড় বাজেটের মুভি। ১৯৯০ সালের জনপ্রিয় এক টিভি সিরিজ অবলম্বনে এই ছবি নির্মাণ করা হবে। এতে ভিলেনের ভূমিকায় দেখা যেতে পারে প্রিয়াঙ্কাকে।