প্রায় তিন হাজার বছরে পুরনো ব্রোঞ্জ যুগের বাড়ির সন্ধান পাওয়া গেছে। যুক্তরাজ্যের পিটারবরো এলাকায় এই বাড়ির সন্ধান পাওয়া গেছে বলে সিসিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।
বড় আকৃতির বাড়ি দুইটি খ্রিস্টপূর্ব এক হাজার বছর আগে বাড়িটি আগুন লাগে। পরে এটি নদীর মধ্যে পড়ে যায়।
IMG0
প্রত্নতত্ত্ববিদ মার্ক নাইট বলেছেন, দেখে মনে হচ্ছে বাড়িটির কাঠামো মোটামুটি ঠিক আছে। বাড়িটির ছাদ, মেঝে ও অন্যান্য জিনিস এখনো ধ্বংস হয়নি।
IMG1
ইংল্যান্ডের মূল ভূখণ্ডে ওয়াইটেলসের মাটির দুই মিটার নিচ থেকে এগুলো উদ্ধার করা হয়। বাড়ির কাঠামো ছাড়াও নেকলেসের অংশ বিশেষ, সুন্দর বোনা পোশাক, সরঞ্জাম, বিরল ছোট ছোট কাপ, পাত্র, বাটি ও জার পাওয়া গেছে। কিছু কিছু বাটির মধ্যে এখনো খাবার রয়েছে।
IMG2
ক্যাম্ব্রিজ প্রত্নতত্ত্ব ইউনিটের প্রসার কর্মকর্তা ওয়েক ফিল্ড বলেছেন, আমার পূর্ণ ২৯টি বড় পাত্র পেয়েছি। এটি প্রত্নতত্ত্ববিদদের জন্য আসলেই দারুণ খবর। এর চেয়েও ভালো খবর হলো, এতে সেই সময়কার খাবারগুলো সংরক্ষিত ছিল। একই সঙ্গে বাড়িতে আগুন লাগার সময় ঐ বাড়িতে যারা ছিলেন তাদের খাবারের অবশিষ্টাংশ এটি। এই আবিষ্কার শুধু ব্রিটেনের জন্য নয়, পুরো ইউরোপের জন্য বিস্ময়কর।
IMG3
ঐ এলাকায় কিছু পায়ের চিহ্নও পাওয়া গেছে। বাড়িগুলোতে যারা বাস করতেন সেগুলো তাদের চিহ্নই। খবর: সিসিটিভি ও হাফিংটন পোস্ট।
