রবীন্দ্র সঙ্গীত সন্ধ্যা

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৬, ০২:০৩
আজ ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজন করা হয়েছে রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যার। এতে গান পরিবেশন করবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী রোকেয়া হোসেন নিলি। ইন্ডিয়ান হাই কমিশনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা ছয়টায়।

উল্লেখ্য, রোকেয়া হোসেন নিলি এর আগে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে অতিথি শিল্পী হিসেবে গান করছেন। এছাড়া তিনি ৭৫তম নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গান পরিবেশন করেন।