বিএনপি নেতা ড. গণির মৃত্যুতে খালেদা জিয়া ও মির্জা ফখরুলের শোক

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৬, ০৯:১৯
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণির মৃত্যুতে পৃথক পৃথক শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউতে) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। এ সময় তার বয়স হয়েছিল ৯৮ বছর।
 
বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।