আর আড়াল-আবডাল নয়, এবার ঋতুস্রাব নিয়ে অকপটে কথা বলার সময় এসেছে। একটি এফএমসিজি পণ্যের অনুষ্ঠানে এসে এ কথা বললেন অভিনেত্রী পরিণীতি চোপড়া।
এতদিন ঋতুস্রাব নিয়ে নানারকম ভুল ধারণা চালু আছে। কিন্তু এখন সময় এসেছে সেই সব ভুল থেকে বেরিয়ে আসার, বললেন পরিণীতি চোপড়া।
পরিণীতি আরও বলেন, এটি মেয়েদের একটি স্বাভাবিক শারীরবৃত্তিয় প্রক্রিয়া। তাই এ নিয়ে এত রাখঢাকের কী আছে?
পরিনীতি সরাসরি বলে চলেন, ঋতুস্রাব চলাকালীন মেয়েদের কী কী করতে নেই, তার তালিকা আজও লম্বা। কিন্তু এখন সময় এসেছে সেই বোকা বোকা ধ্যানধারণা থেকে বেরিয়ে আসার।
