সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি ভুল রাজনীতি ও ধ্বংসাত্বক কার্যক্রমের কারণে হারিয়ে যাচ্ছে। সরকার বিএনপিকে ধ্বংস করছে না। কোনো রাজনৈতিক দল অন্য কোনো দলকে নিশ্চিহ্ন করতে পারে না।’
শুক্রবার বিকেলে ঈশ্বরদীর পাকশীতে অবস্থিত সড়ক ও জনপথ বিভাগের রেস্ট হাউজ প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেছেন।
এ সময় বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, ‘ভুল রাজনীতি হতে শিক্ষা নিয়ে জ্বালাও-পোড়াও কাজের জন্য জাতির কাছে ক্ষমা প্রার্থনা করে সঠিক রাস্তায় দেশের উন্নয়ন ও জনগণের জন্য কাজ করুন। তাহলে হয়ত জনগণ ভবিষ্যতে আপনাদের মূল্যায়ন করবে।’
মন্ত্রী আরো বলেন, ‘ঈশ্বরদী পৌর এলাকার সকল সড়কের কাজ অচিরেই শুরু হবে এবং রেলগেটে ফ্লাইওভার নির্মাণের কাজ হয়ে যাবে।’
