গুলশানে বিলবোর্ডে অগ্নিকাণ্ড

আপডেট : ১২ মার্চ ২০১৯, ২১:৩৬

রাজধানীর গুলশানে বার-বি-কিউ রেস্টুরেন্টের সামনে আগুনের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিসের কন্ট্রোল অপারেটর ফরহাদ জানান, রাতে বৈদ্যুতিক গোলযোগের কারণে একটি বিলবোর্ডে ওই আগুনের সূত্রপাত হয়।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির ব্যাপারে কিছু জানা যায় নি।

আরও পড়ুন: ডাকসু ভিপি-জিএসসহ সকল নির্বাচিতদের তথ্যমন্ত্রীর অভিনন্দন

ইত্তেফাক/এমআই