যুক্তরাষ্ট্রের বর্তমান ফার্স্টলেডি মিশেল ওবামা ভবিষ্যতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন এমন ধারণা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের লুসিয়ানায় ভোটারদের সঙ্গে এক আলোচনায় মিশেল সম্পর্কে এ কথা বলেন ওবামা।
এক প্রশ্নের জবাবে ওবামা রসিকতা করে বলেন, ‘জীবনে তিনটি বিষয় নিশ্চিত: মৃত্যু, কর ও মিশেলের প্রেসিডেন্ট নির্বাচনে না লড়া। ’
একই সঙ্গে ওবামা যোগ করেন, আগামী বছরের জানুয়ারিতে হোয়াইট হাউস ছাড়ার পর মিশেল তার শিশুদের স্থূলতা রোধে কাজ করার মতো অন্যান্য কর্মকাণ্ড চালিয়ে যাবেন।
খবর বাসসের।
