পাখিদের আত্মহত্যা

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৬, ০৯:৫২
কেবল মানুষই কি নিজের ইচ্ছায় মরতে পারে? একেবারে নয়। ভারতের আসামে আছে একটি জায়গা যার নাম যাতিঙ্গা। সেখানে সারা দেশের নানান পাখি যায় আত্মহত্যা করতে! হ্যাঁ, শুনে চমকানোর মতোই। ঝাঁকে ঝাঁকে সেখানে প্রতি বছর পাখি আসে স্বেচ্ছায় জীবন বিসর্জন দিতে। দীর্ঘদিন ধরে চলে আসছে পাখিদের এই আত্মহত্যা।
 
এই অঞ্চেল সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের সন্ধ্যার দিকে দূর দূরান্তের পাখিরা চলে আসে। আর প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে তারা উপর থেকে নিজেদের আছড়ে ফেলে আত্মহত্যা করে। গ্রামবাসীদের বিশ্বাস, ঈশ্বরের কাছে নিজেদের উত্সর্গ করতেই পাখিরা আসে যাতিঙ্গায়। যদিও এর কোনও যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা নেই। দেশ বিদেশের প্রচুর বিজ্ঞনীরা খুঁজে বের করার চেষ্টা করছেন পাখিরা কেন ঘটাচ্ছে এই অদ্ভুত ঘটনা। -জি নিউজ