অভিনয়শিল্পী নাঈম ও অভিনেত্রী নাদিয়া আহমেদ বিয়ে করেছেন। পারিবারিকভাবে বৃহস্পতিবার তাদের বিয়ে হয়। শুক্রবার রাজধানীর একটি ক্লাবে নাদিয়া ও নাঈমের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সবার কাছে দোয়া চেয়েছেন নাদিয়া ও নাঈম।
অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যরা ছাড়াও ছোটপর্দার বিভিন্ন কলাকূশলীরা উপস্থিত ছিলেন।
অভিনয়শিল্পী নাঈমের এটি প্রথম বিয়ে হলেও নাদিয়ার দ্বিতীয় বিয়ে এটি। মডেল-অভিনয় শিল্পী মনির খান শিমুলের সঙ্গে ২০০৮ সালে বিয়ে হয়েছিলো নাদিয়ার। ২০১৫ সালের এপ্রিলে তাদের বিবাহ বিচ্ছেদ হওয়ার খবর প্রকাশিত হয়।
