তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। শনিবার স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। বিকেল ৪টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে।
নির্বাচনে তাইওয়ানের ১ কোটি ৮১ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।
সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়া প্রধান দুই প্রার্থী হচ্ছেন প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) সাই ইং-ওয়েন ও ক্ষমতাসীন দল কেএমটির এরিক চু।
