‘বাজিরাও মাস্তানি’র ফিল্মফেয়ার জয়

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৬, ১৩:০০
 
২০১৬ সালের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দেয়া হয় শুক্রবার। মুম্বাইয়ে সরদার ভাল্লাভাই পাতিল স্টেডিয়ামে বসে এবারকার ফিল্মফেয়ারের আসর। সঞ্জয়লীলা বানশালির ‘বাজিরাও মাস্তানি’ ও  সুরজিত সিরকারের ‘পিকু’ এবারকার অনুষ্ঠানে রাজত্ব করেছে।
 
সেরা ছবি ও সেরা পরিচালকের পুরস্কারসহ ‘বাজিরাও মাস্তানি’ ছবিটি নয়টি পুরস্কার জিতেছে। ছবিটির জন্য রণবীর সিং সেরা অভিনেতা ও প্রিয়াঙ্কা চোপড়া সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। এছাড়া সেরা কস্টিউম, সেরা প্রোডাকশন ডিজাইন, সেরা কোরিওগ্রাফি, সেরা অ্যাকশন, সেরা নারী প্লেব্যাক সিঙ্গারের পুরস্কার পেয়েছি ছবিটি।
এদিকে ‘পিকু’ ছবিটি জয় করেছে পাঁচটি অ্যাওয়ার্ড। এর মধ্যে দীপিকা পাড়ুকোণ সেরা অভিনেত্রী, ক্রিটিক চয়েজের সেরা অভিনেতা অমিতাভ বচ্চন পুরস্কার পেয়েছেন। ক্রিটিক চয়েজে সেরা ছবি, সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর  ও বেস্ট স্ক্রিন প্লে’র পুরস্কার জিতেছে ছবিটি।
 
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মৌসুমী চ্যাটার্জিকে আজীবন সম্মাননা দেয়া হয়।
 
সেরা নতুন পরিচালক হিসেবে পুরস্কার পেয়েছেন ‘মাসানে’র পরিচালক নিরাজ ঘাইওয়ান। সেরা নতুন নারী অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ভূমি পেডনেকার (‘দম লাগাকে হাইসা’) ও সেরা নতুন পুরুষ অভিনেতার পুরস্কার পেয়েছেন সুরাজ পাঞ্চোলি (‘হিরো’)।
 
অনুষ্ঠানে অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোণ, সোনম কাপুর, পরিণীতি চোপড়া, রনভীর সিং, অর্জুন কাপুর, রেখা ও কৃতি স্যাননসহ বলিউডের কলাকুশলী উপস্থিত ছিলেন। খবর: এনডিটিভি।