বুরকিনা ফাসোর হোটেলে হামলা: ৬৩ জিম্মি মুক্ত

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৬, ২১:১৪
 
বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাদুুগুর হোটেলে বন্দুকধারীদের হামলার পর সেখান থেকে ৬৩ জিম্মিকে মুক্ত করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শনিবার সকালের দিকে তাদের মুক্তি করা হয় বলে বুরকিনা ফাসোর যোগাযোগমন্ত্রী রেমিস দান্দিজনো এই তথ্য জানিয়েছেন।
 
শনিবার এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধার করা জিম্মিদের মধ্যে ৩৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
 
রেমিস দান্দিজনো বলেছেন, হোটেলের মধ্যে কয়েকটি মৃত্যুদেহ রয়েছে। তবে আমরা এর সঠিক সংখ্যা বলতে পারছি না। উদ্ধারকৃতদের মধ্যে শ্রমমন্ত্রী ক্লেমেন্ট সওয়াদোগো রয়েছেন বলে জানিয়েছেন তিনি।
 
আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত  বন্দকুধারীরা ঐ হোটেলে হামলা চালালে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এরপর শনিবার সেখান থেকে জিম্মিদের উদ্ধার করার পর এখনো অভিযান চলছে। 
 
ওয়াগাদুগুর চার তারকা হোটেল স্প্লেনডিডের মূল প্রবেশ পথে আগুন দেখা গেছে। এছাড়া হোটেলের মধ্য দিয়ে চিত্কারের আওয়াজ পাওয়া গেছে। হোটেলটি প্রায়ই জাতিসংঘের অতিথিদের থাকার জন্য ব্যবহার করা হতো।
 
আল-কায়েদার ইসলামিক মাগরেব (একিউআইএম) শাখা এই হামলার দায় স্বীকার করেছে। তারা বলেছে, এই হামলা ফ্রান্স ও অবিশ্বাসী পশ্চিমাদের বিরুদ্ধে।