সুন্দরগঞ্জে ২ জামায়াত নেতা গ্রেফতার

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৬, ১৩:৫৬
 
গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াতের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে তাদের গ্রেফতার করা হয়।
 
জানা গেছে, সকালে অভিযান চালিয়ে সতিরজান গ্রামের গোলাপ রাজাকারের ছেলে ও একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড জামায়াতের আমির আব্দুল মালেক ও কালিরখামার গ্রামের মৃত এনছান আলীর ছেলে ১নং ওয়ার্ড জামায়াত নেতা ছামিউল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।
 
থানা অফিসার ইনচার্জ ইসরাইল হোসেন জানান, তাদের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে।