ময়মনসিংহে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২ আহত ১৫

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৬, ১৫:১২
ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরিপুরের গঙ্গাশ্রমে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন।  আহত হয়েছেন আরও ১৫ জন।  শনিবার দুপুর দেড়টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। 
 
গৌরিপুর থানার ওসি আকতার মুর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কিশোরগঞ্জগামী বাস ও ময়মনসিংহগামী ট্রাক গৌরিপুর উপজেলার গঙ্গাশ্রমে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষে ২ জন মারা যান।  আহত হন ১৫ জন।  নিহত ২ জনের পরিচয় পাওয়া যায়নি।  তাদের মধ্যে একজন পুরুষ ও ১ জন নারী রয়েছে। 
 
আহতদের ঈশরগঞ্জ হাসপাতালে ভর্র্তি করা হয়েছে।