প্রথম বারের মত বাংলা চলচ্চিত্রে জুটি বাঁধলেন রিয়াজ-মিম। আর এটি তাদের ভক্তদের জন্য ছিল ভালবাসা দিবসের উপহার। কিছুদিন আগে চলচ্চিত্রটির টিজার প্রকাশের পর আলোচনায় আসে এই জুটি। ওয়াজেদ আলি সুমন পরিচালিত 'সুইট হার্ট' শিরোনামের চলচ্চিত্রটিতে জুটি বদ্ধ হয়েছেন তারা। প্রথম। চলচ্চিত্রটি মুক্তি পাবে ভালবাসা দিবসকে সামনে রেখে।
চলচ্চিত্রটির 'কেনরে তোর মাঝে' শিরোনামের গানটি রিলিজ পায় গত সোমবার। গানটিতে রিয়াজকে দেখা যায় সেই চির চেনা রোমান্টিক হিরো হিসেবে। আর মিম হাজির হয়েছেন গ্ল্যামারের ঝলমলে লাস্যময়ী হয়ে।
IMG0
এবিষয়ে মীম বলেন, ‘সুইটা হার্ট’ মূলত একটি ভিন্ন ধর্মী চলচ্চিত্র। এই চলচ্চিত্রটির মধ্য দিয়েই আমি প্রথম রিয়াজ ভায়ের সাথে চলচ্চিত্রে কাজ করছি। তবে আমার বিপরীতে চলচ্চিত্রটিতে মুল নায়ক হিসেবে থাকছেন বাপ্পি চৌধুরী। ভালবাসা দিবসকে কেন্দ্র করেই চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১২ ফেব্রুয়ারি চলচ্চিত্রটি মুক্তি পেতে পারে। চলচ্চিত্রটির গল্প লিখেছেন এস রেজা ও পরিচালনা করেছেন ওয়াজেদ আলি সুমন। এতে আরও অভিনয় করেছেন দিতি, প্রবীর মিত্র, শম্পা রেজা ও উৎপলসহ আরও অনেকে।'
