লক্ষ্মীপুরে রামগঞ্জ উপজেলায় হত্যা মামলার পলাতক আসামি ইয়াছিনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। ইয়াছিন চাটখিল উপজেরার শাহাপুর গ্রামের বাসিন্দা।
শনিবার ভোরে চট্টগ্রাম শহরের ফেয়েজলেক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি অনুযায়ী করপাড়া ইউনিয়নের বাটিয়ালপুর বোয়াড়ার ব্রিজ থেকে একটি এলজি ও দুই রাউন্ড গুলি জব্দ করে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, ইয়াছিন চাঁদার দাবিতে ২০১৫ সালের ৪ এপ্রিল উপজেলার পূর্ব করপাড়া এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে সিএনজি চালক সোহেল (২৮) নামে এক যুবককে জবাই করে হত্যা করে। পরে এ ঘটনায় মামলা হয়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোঁতা মিয়া জানান, তার বিরুদ্ধে হত্যা, তিনটি অস্ত্র, দুটি ডাকাতি ও পুলিশের উপর হামলাসহ আটটি মামলা রয়েছে।
