নারীদের আকৃষ্ট করতে কাঁচের হাই হিল আকৃতির একটি চার্চ তৈরি করেছে তাইওয়ান। দেশটির উপকূলীয় শহর ছায়াতে এটি তৈরি করা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চার্চটি সম্পূর্ণ নীল রঙের কাঁচ দিয়ে তৈরি করা হয়েছে। ৫৫ ফুট উচ্চতা ও ৩৬ ফুট প্রস্থের বিশালাকার চার্চটি তৈরি করতে ৩২০টি কাঁচ লেগেছে। এটি তৈরিতে খরচ পড়েছে ৬ লাখ ৮৬ হাজার মার্কিন ডলার।
IMG0
আগামী ৮ ফেব্রুয়ারি চীনের নববর্ষের দিন এই চার্চটি উদ্বোধন করা হয়।
স্থানীয় সরকারের কর্মকর্তারা দক্ষিণপশ্চিম কোস্ট ন্যাশনাল সিনিক এরিয়াতে এটি নির্মাণ করেছে। গত জুনে এটি নির্মাণ করার সিদ্ধান্ত নেয়া হয়।
বিনোদন বিভাগের ম্যানেজারের প্যান সুইং-পিং বলেছেন, সাধারণ সেবার জন্য এই চার্চ ব্যবহার করা হবে। তবে বিয়ে পূর্ব ছবি তোলা ও বিয়ের অনুষ্ঠানের জন্য এটি ব্যবহার করা হবে।
তিনি বলেছেন, আমাদের পরিকল্পনা আমরা এটিকে আনন্দময় ও রোমান্টিক স্থান বানাতে চাই।
IMG1
স্থানীয় আকেটি গল্পের উপর ভিত্তি করে এই জুতা আকৃতির চার্চ বানানো হয়েছে। ১৯৬০ সালের সময়কার কর্মকর্তারা জানিয়েছেন, ২৪ বছর বয়সী এক তরুণী যার ডাক নাম ওয়াং ব্ল্যাকফুট রোগে আক্রান্ত হয়। একারণে তার দুইটি পা কেটে ফেলা হয়। ফলে তার বিয়েও ভেঙে যায়। সে অবিবাহিত থেকেই যায়। বাকি জীবন তিনি একটি চার্চে কাটিয়ে দেন। তার স্মৃতিকে উদ্দেশ্য করে এই হাইহিল বানানো হয়েছে।
