বুরকিনা ফাসোতে ফের হামলা

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৬, ১৭:০২
বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাদুগুর একটি বিলাসবহুল হোটেলে বন্দুকধারীদের হামলার পর তার পার্শ্ববর্তী আরেকটি হোটেলে হামলার খবর পাওয়া যাচ্ছে। 'স্প্লেন্ডিড হোটেল'-এ নিরাপত্তা বাহিনীর অভিযান শেষ করার কিছুক্ষণের মধ্যেই পাশের একটি হোটেলে হামলা হয় বলে বিবিসি অনলাইনের খবরে জানানো হয়েছে।
 
পশ্চিম আফ্রিকার দেশটিতে স্থানীয় সময় শনিবার ভোরে বিলাসবহুল স্প্লেন্ডিড হোটেলে আল কায়েদা সমর্থিত জঙ্গিরা হামলা চালায়। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন। হোটেলটিতে অভিযান চালিয়ে ১২৬ জন জিম্মিকে মুক্ত করেছে নিরাপত্তা বাহিনী। ফরাসী বিশেষ বাহিনী এসময় স্থানীয় পুলিশকে সহযোগিতা করে।
IMG0
হোটেলটি প্রায়ই জাতিসংঘের অতিথিদের থাকার জন্য ব্যবহার করা হতো। আল কায়েদার ইসলামিক মাগরেব (একিউআইএম) হামলার দায় স্বীকার করেছে। তারা বলেছে, এই হামলা ফ্রান্স ও অবিশ্বাসী পশ্চিমাদের বিরুদ্ধে।