‘রেলস্টেশনের হামলাকারীরা ইসলাম ও শান্তির বিরোধী’

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৬, ১৭:৩৭
রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে যারা হামলা করেছে তারা স্বাধীনতা, ইসলাম ধর্ম ও শান্তির বিরোধী। দেশের মানুষ শান্তিতে থাকুক চায়না বলেই তারা এ বর্বর ধ্বংসযজ্ঞ চালিয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার মাদরাসা ছাত্র নিহতের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হয়।
 
শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেন।
 
তিনি বলেন, বিএনপি নেত্রী খালেদা জনগণ থেকে আলাদা। জনগণের সঙ্গে এখন তার আর কোনো সম্পর্ক নেই। আন্দোলনে ডাক দিয়ে ব্যর্থ হয়ে এখন ঘরে বসে পড়েছেন।
 
এ সময় মন্ত্রীর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, রেলওয়ের পূর্বাঞ্চলীয় জেনারেল ম্যানেজার মকবুল আহমেদ, চিফ টেলিকম প্রকৌশলী চন্দন শান্তি দাস, চিফ ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম, চিফ কমার্শিয়াল ম্যানেজার সর্দার শাহ্দত আলী সহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।