দেশের রাজা পুলিশ হলে আপনি কে? প্রধানমন্ত্রীকে গয়েশ্বর

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৬, ১৯:০৫
 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘‘সিটি করপোরশনের  এক কমকর্তাকে পুলিশ বেধড়ক লাঠিপেঠা করে বলেছে, ‘মাছের রাজা ইলিশ আর দেশের রাজা পুলিশ’। আমি প্রধানমন্ত্রীকে বলবো— পুলিশই যখন দেশের রাজা তাহলে আপনি কে?’’
 
শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবনে ঢাকা মহানগর বিএনপি আহবায়ক কমিটির সভা শেষে তিনি এসব কথা বলেন। সভায় ঢাকা মহানগীর আহবায়ক কমিটির সকল সদস্যবৃন্দ ও মহানগর সকল থানা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক ও যুগ্ম আহবায়কবৃন্দ উপস্থিত ছিলেন।
 
গয়েশ্বর চন্দ্র বলেন, ‘‘বিএনপি বিরোধী দল নয়; একটি রাজনৈতিক দল। আমরা বিরোধী দল বলবো না এ কারণে কোনো বৈধ সরকার নেই। নির্বাচিত দলীয় সরকার থাকলে একটি বিরোধী দল থাকতে পারে। বর্তমানে রওশনের নেতৃত্বে যে বিরোধী দল আছে সেটা বিরোধী দল না সেটা সরকারের অংশ।’’
 

তিনি বলেন, ‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হয়তো সর্বক্ষেত্রে সফল হতে পারেন নাই। তবে তার বিএনপিতে অবদান কম নয়। তিনি জেলে গেছেন কোন টু শব্দ নাই। ঘরে বসে জেলের তালা ভাঙ্গা যায় না। জেলের তালা ভাঙ্গতে হলে সময় মত যথা স্থানে থাকতে হয়।’