ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করতে ওবামার সংকল্প

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৬, ১৯:২৮
 
যুক্তরাষ্ট্রের ভেতরে ও বাইরে ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করতে দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট  বারাক ওবামা। 'ভারতে মুসলিম সম্প্রদায় এবং বাংলাদেশ ও পাকিস্তানে হিন্দু সম্প্রদায়ের লোকজন হুমকির মুখে রয়েছে' দেশটির এক শীর্ষ কর্মকর্তা এমন মন্তব্য করার পর এমন বক্তব্য দিলেন ওবামা।
 
১৬ জানুয়ারি শনিবার ধর্মীয় স্বাধীনতা দিবস উপলক্ষে দেয়া ভাষণে ওবামা বলেন, ধর্মীয় স্বাধীনতার প্রতি আমাদের অঙ্গীকারের কারণে ধর্মীয় বৈচিত্র্য ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে যে স্বাধীনতা সৃষ্টি হয়েছে তা আগে কখনো দেখা যায়নি। তবে এই ধারনাগুলো এমনি এমনি বাস্তবায়ন হয় না। এর জন্য প্রত্যেক প্রজন্মেই এমন মানুষ প্রয়োজন যারা ধর্মীয় স্বাধীনতা রক্ষায় অঙ্গীকারবদ্ধ'।
 
ভাষণে নির্দিষ্ট কোনো দেশের নাম না নিলেও তিনি জানান তার সরকার বিশ্বব্যাপী ধর্মীয় স্বাধীনতা রক্ষায় কাজ করে যাচ্ছে। সূত্র: পিটিআই