জার্মানির সুইমিং পুলে শরণার্থী পুরুষদের প্রবেশে নিষেধাজ্ঞা

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৬, ০০:০০
জার্মানির বনহাইম শহরে একটি সরকারি সুইমিং পুলে কয়েকজন নারী হয়রানির শিকার হওয়ার অভিযোগ উঠেছিল। এ ঘটনার পর জার্মানিতে অভিবাসন প্রত্যাশী শরণাথী পুরুষদের জন্য সরকারি সুইমিং পুলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বনহাইমের ডেপুটি মেয়র মার্কুস স্নাপকা রয়টার্সকে বলেন, ‘যতদিন পর্যন্ত তারা না শুধরাবে ততদিন আশ্রয় শিবিরের পুরুষদের সুইমিং পুলে প্রবেশ করতে দেওয়া হবে না।
স্নাপকা বলেন, “ওই সুইমিং পুলে যৌন নিপীড়নের বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এরপর কয়েকজন নারী সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। যে কারণে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত আমাদের আশ্রয় শিবিরের প্রাপ্ত বয়স্ক পুরুষদের সুইমিং পুলে প্রবেশ করতে দেওয়া হবে না।”