ক্যাটরিনা অনেক হট: আনুশকা

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৬, ১১:৩৯
 
সামনে মুক্তি পাচ্ছে ক্যাটরিনা কাইফ অভিনীত ‘ফিতুর’ ছবিটি।  সম্প্রতি ছবিটির একটি গান মুক্তি পেয়েছে। এতে ক্যাটরিনার ফিটনেস দেখে রীতিমতো মুগ্ধ হয়ে গেছেন আনুশকা শর্মা।
 
ছবিটির দ্বিতীয় গান ‘পশমিনা’তে আদিত্য রয় কাপুরের সঙ্গে কনটেম্পরারি নাচ নেচেছেন ক্যাটরিনা। আর এটি দেখেই মুগ্ধ হয়ে গেছেন আনুশকা।
 
টুইটারে আনুশকা লিখেছেন, ফিতুরের নতুন গানে ক্যাটরিনা কতো হট ও ফিট। নাচটি অনেক পছন্দ করেছি।
 
গত শুক্রবার ‘পশমিনা’ গানটি মুক্তি দেয়া হয়। গানটি লিখেছেন সনান্দ কিরকিরে। অমিত ত্রিবেদী গানটির সুর দিয়েছেন ও গেয়েছেন।
 
চার্লস ডিকেন্সের ‘গ্রেট এক্সপেকটেশন’ ছবির কাহিনী অবলম্বন করে ‘ফিতুর’ ছবিটি নির্মাণ করেছেন অভিষেক কাপুর। ছবিতে আদিত্য নুরের চরিত্রে অভিনয় করেছেন। তিনি ফিরদাউসের (ক্যাটরিনা) প্রেমে পড়েন।
 
আগামী ১২ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাবে। খবর: দ্য স্টেটম্যান।