মার্কিন গোপন তথ্য চুরি করে চীন সামরিক রোবট তৈরি করছে এমন অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্তের জন্য মার্কিন কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চীন পরিচালিত কমপক্ষে একটি সাইবার স্পাই অপারেশন পেন্টাগনের ঠিকাদার ব্রিটিশ প্রতিষ্ঠান কিনেটিক থেকে তথ্য চুরি করেছে।
চীন-মার্কিন অর্থনৈতিক এবং নিরাপত্তা পর্যালোচনা কমিশন এই বিষয়ে একটি জরুরি আহ্বান জানিয়েছে। বিশ্লেষকদের প্রতি আহ্বানে, চীনের সামরিক এবং শিল্প বিষয়ক রোবট সংক্রান্ত সক্ষমতা নিয়ে জরুরি ভিত্তিতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
IMG0
এতে বলা হয়েছে, চীন কোন জায়গা থেকে রোবটবিদ্যা অর্জন করেছে প্রতিবেদনে তা উল্লেখ করতে হবে। একই সঙ্গে সামরিক খাতে রোবট ব্যবহারের ক্ষেত্রে চীন কোন কোন ক্ষেত্রে এগিয়ে আছে সেটিও উল্লেখ করার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া রোবট সংক্রান্ত গবেষণায় নিয়োজিত চীনা সংস্থাগুলোর নামও বের করতে চাচ্ছে মার্কিন সরকার।
২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে চীনের পিপলস লিবারেশন আর্মি কিউনটিকের এক কর্মীর অ্যাকাউন্ট হ্যাক করে রোবট তৈরির তথ্য হাতিয়ে নিয়েছে। ২০১২ সালের এপ্রিলে চীনের সেনাবাহিনী একটি বোমা নিষ্ক্রিয় রোবট প্রদর্শন করে। ঐ রোবটটির সাথে কিনেটিকের ‘ড্রাগন রানার’র মিল রয়েছে।
