কুলপ্যাড নোট ৩ লাইট : ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাশ্রয়ী ফোন

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৬, ১২:৫৮
দিন কয়েক আগে রেডমি ৩ বাজারে এনেছে চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। এই ডিভাইসটিকে টেক্কা দিতে ‘নোট ৩ লাইট’ নামের উন্নত কনফিগারেশনের একটি সাশ্রয়ী হ্যান্ডসেট বাজারে এনেছে আরেক চীনা প্রতিষ্ঠান কুলপ্যাড।
 
ডিভাইসটি বর্তমানে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন ডটকমে পাওয়া যাচ্ছে। ‘কুলপ্যাড নোট ৩’ এর দাম যেখানে ১০ হাজার ৪০০ টাকা সেখানে ‘কুলপ্যাড নোট ৩ লাইট’ মাত্র আট হাজার টাকায় পাওয়া যাবে। সূত্র- দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস।
 
এই নতুন ফোনে রয়েছে ৫ ইঞ্চি স্ক্রিন, ৭২০ পিক্সেল রেজ্যুলেশন, ৩২০ ডিপিআই আইপিএস ডিসপ্লে, অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ, ৬৪ বিটের ১ গিগাহার্টজ কোয়াড-কোর এমটি ৬৭৩৫ প্রসেসর, ৩ জিবি র‌্যাম, ১৬ জিবি ইন্টারন্যাল মেমরি এবং মাইক্রো এসডি কার্ড সুবিধা।
 
ভিডিও করা ও ছবি তোলার জন্য এতে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ভিডিও চ্যাট ও সেলফি তোলার জন্য ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। ডুয়াল সিমের এই ফোন ফোরজি ইন্টারনেট সমর্থন করবে।